আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন অস্ট্রেলিয়ার মুসলিম তারকা উসমান… | আই নিউজ বিডি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন অস্ট্রেলিয়ার মুসলিম তারকা উসমান খাজা

২০১১ থেকে ২০২৬ (৮ জানুঃ); ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ৩৯ বছর বয়সী এ ক্রিকেটার।..
Eidok-এ শেয়ার
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন অস্ট্রেলিয়ার মুসলিম তারকা উসমান খাজা
ছবি: সংগৃহীত

১৯৮৬ সালের ১৮ ডিসেম্বর পাকিস্তানের ইসলামাবাদে জন্ম নেয়া উসমান তারিক খাজা পরবর্তীতে অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা হন। তিনি অসিদের হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন ২৪ বছর বয়সে ২০১১ সালে টেস্ট ক্রিকেট দিয়ে। 

আজ (৮ জানুয়ারি) স্বাগতিক অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে শেষ হওয়া 'অ্যাশেজ সিরিজ'-এর প্রথম ২ টেস্টে উসমান খাজাকে একাদশে রাখা হয়নি। ৩য় টেস্টে অবশ্য তাকে দলভুক্ত করা হয়। সেই টেস্টে তিনি ৮২ ও ৪০ রানের দুটি ইনিংস খেলেন। ৪র্থ টেস্টে তার ব্যাট থেকে আসে ২৯ ও ০। এ টেস্টে তার দলও হেরে যায়। তারপরই তিনি জানিয়ে দেন যে, চলমান সিরিজের ৫ম ও শেষ টেস্টের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন। সম্মান থাকতে বিদায় নেয়াটাই হয়ত তার কাছে শ্রেয় মনে হয়েছে। 

উসমান খাজাকে হয়ত কিছুটা অতৃপ্ত ভাবেই শেষটা করতে হলো। কারণ, আজ সিডনিতে শেষ হওয়া (তার বিদায়ী) টেস্টের ২য় ইনিংসে তিনি মাত্র ৬ রান করতে সক্ষম হন। এমনকি ১ম ইনিংসেও তার ব্যাট তার পক্ষে কথা বলেনি। ১৭ রান এসেছিল ঐ ইনিংসে তার ব্যাটে। যদিও অসিরা এ টেস্ট ৫ উইকেটে জিতে নেয় এবং সিরিজও ৪-১ ব্যবধানে নিজেদের করে নেয়। 

যাইহোক, উসমান খাজা অস্ট্রেলিয়ার ওডিআই ও টি-২০ দলে খুব বেশি সুযোগ পাননি। ওয়ানডেতে যথেষ্ট ভাল ব্যাটিং গড় থাকা সত্ত্বেও মাত্র ৪০ টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। ৩৯ ইনিংসে ১২ টি ফিফটি ও ২ টি সেঞ্চুরি সহ ১৫৫৪ রান সংগ্রহ করেছেন। গড় ৪২.০০। টি-২০ তে তিনি একাদশে সুযোগ পেয়েছেন মাত্র ৯ টি ম্যাচে। ৯ ইনিংসে ১ টি ফিফটি সহ (১৩২.৪১ স্ট্রাইক রেটে) ২৪১ রান করেছেন। গড় ২৬.৭৭। 

উসমান খাজার মূল শক্তির জায়গা অবশ্য টেস্ট ক্রিকেট। তিনি ৮৮ টি টেস্টে অংশ নিয়ে ১৫৯ ইনিংসে ৬২২৯ রান সংগ্রহ করেছেন। হাফ সেঞ্চুরি ২৮ টি এবং সেঞ্চুরি ১৬ টি। ১ টি ডাবল সেঞ্চুরিও (২৩২) রয়েছে তার ক্যারিয়ারে। গড় ৪২.৯৫। 

তার জন্য রইল বিদায়ী শুভেচ্ছা। ভাল থাকবেন ক্রিকেট পরবর্তী জীবনে। একইসাথে একজন ফিলিস্তিনের অসহায়দের শুভাকাঙ্ক্ষী; সে হিসেবেও রইল শুভ কামনা। 

 

[তথ্যঃ গুগল ও ক্রিকবাজ।]

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা أخبار الرياضة নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 76 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় أخبار الرياضة শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 102 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল أخبار الرياضة শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 128 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ أخبار الرياضة অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 121 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড أخبار الرياضة শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 85 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন أخبار الرياضة খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 137 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন أخبار الرياضة সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 119 Views