রাতের আঁধারে তালা ভেঙে ষাঁড় চুরি, দিশেহারা মালিক | আই নিউজ বিডি

রাতের আঁধারে তালা ভেঙে ষাঁড় চুরি, দিশেহারা মালিক

সিলেটের বিয়ানীবাজারে গোয়াল ঘরের তালা ভেঙে একটি দেশীয় জাতের ষাঁড় গরু চুরির ঘটনা ঘটেছে।..
Eidok-এ শেয়ার
রাতের আঁধারে তালা ভেঙে ষাঁড় চুরি, দিশেহারা মালিক
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার ১১নং লাউতা ইউনিয়নের লাউতা গ্রামে এ ঘটনা ঘটে।

চুরি যাওয়া গরুটির মালিক লাউতা গ্রামের বাসিন্দা ইসহাক আলী। তার নিজ বাড়ির গোয়াল ঘরে রাখা একটি ষাঁড়জাতীয় দেশীয় গরু গভীর রাতে চোরেরা তালা ভেঙে নিয়ে যায়। 
ভুক্তভোগী ইসহাক আলী জানান, প্রতিদিনের মতো সন্ধ্যায় গরুগুলো গোয়াল ঘরে রেখে তালা দিই। মধ্যরাতে গরুর ঘর আরেক দফা পরিষ্কার করে সবকিছু ঠিক আছে কিনা তা দেখি। এরপর গরুটির সাথে তার বাকি আরও একাধিক গরু গোয়াল ঘরে রেখে তিনি ঘুমাতে যান। পরদিন সকালে উঠে গোয়াল ঘরে গিয়ে তালা ভাঙা অবস্থায় দেখতে পান এবং গরুটি সেখানে ছিল না। তালা ভাঙা দেখে নিশ্চিত হন, অজ্ঞাতনামা চোরেরা পরিকল্পিতভাবে গরুটি চুরি করে নিয়ে গেছে।

চুরি হওয়া ষাঁড়টির গায়ের রং সাদা, ধূসর, কপালে সাদা দাগ রয়েছে (সিলেটি ভাষায়- চাঁদ কপালি) এবং গলায় লাল রঙের দড়ি বাঁধা ছিল বলে জানান তিনি। গরুটি দেখতে পেলে নিকটস্থ থানা বা মালিকের সঙ্গে যোগাযোগ করার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বাড়ছে। তারা দ্রুত চুরি যাওয়া গরুটি উদ্ধার এবং চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে বিয়ানীবাজার থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার جريمة মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 76 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান جريمة দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 64 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম جريمة চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার جريمة মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন جريمة কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ جريمة আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ جريمة সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 116 Views