শার্শায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, অর্থদণ্ড প্রদান | আই নিউজ বিডি

শার্শায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, অর্থদণ্ড প্রদান

যশোরের শার্শার বাগআঁচড়ায় দুটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আহম্মাদ আলী ও মশিয়ার রহমান নামে দুই ব্যক্তিকে ৪০ (চল্লিশ হাজার) টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।..
Eidok-এ শেয়ার
শার্শায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, অর্থদণ্ড প্রদান
ছবি: সংগৃহীত

বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার বাগআঁচড়া ঘোষ পাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম।

জানা গেছে, শার্শা উপজেলা সরকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মখদুম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের যৌথ টিম বাগআঁচড়া ঘোষপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় চিটাগুড়, চিনি, ফিটকিরি ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরীর অপরাধে ঐ দুইজনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।অভিযানকালে শার্শা থানা পুলিশের সদস্য ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম জানান, জনস্বার্থে ভেজাল খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা אַחֵר গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা 35 Views অনিশ্চয়তার মুখে বাংলাদেশের পোশাক শিল্প: ২১০ কারখানা বন্ধের আশঙ্কায় শ্রমিক অসন্তোষ אַחֵר অনিশ্চয়তার মুখে বাংলাদেশের পোশাক শিল্প: ২১০ কারখানা বন্ধের আশঙ্কায় শ্রমিক অসন্তোষ 56 Views ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা אַחֵר ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা 194 Views বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা אַחֵר বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা 73 Views ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ אַחֵר ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ 48 Views ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ אַחֵר ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ 131 Views শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল אַחֵר শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল 104 Views