ঢাবিতে জয়পুরহাট স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সভাপতি মাহফুজ… | আই নিউজ বিডি

জয়পুরহাট

ঢাবিতে জয়পুরহাট স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সভাপতি মাহফুজ আলম অনিক, সম্পাদক রওনক মাহমুদ

ঢাবিতে জয়পুরহাট স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
সভাপতি মাহফুজ আলম অনিক, সম্পাদক রওনক মাহমুদ..
Eidok-এ শেয়ার
ঢাবিতে জয়পুরহাট স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সভাপতি মাহফুজ আলম অনিক, সম্পাদক রওনক মাহমুদ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জয়পুরহাট জেলার শিক্ষার্থীদের অন্যতম সংগঠন ‘জয়পুরহাট স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো: মাহফুজ আলম অনিক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রওনক মাহমুদ।
বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এক সভায় সংগঠনের উপদেষ্টা ও সাবেক নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি মাহফুজ আলম অনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যয়নরত এবং কবি জসীমউদদীন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি ২০১৮ সালে জয়পুরহাটের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২০ সালে জয়পুরহাট সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
সাধারণ সম্পাদক রওনক মাহমুদ পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগে অধ্যয়নরত এবং হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি ২০১৮ সালে ক্ষেতলাল উপজেলার বড়তারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল থেকে এইচএসসি সম্পন্ন করেন।
প্রতিক্রিয়ায় সভাপতি মাহফুজ আলম অনিক বলেন, “জয়পুরহাট থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে। বিশেষ করে নতুন শিক্ষার্থীদের আবাসন ও একাডেমিক সহায়তায় আমরা কাজ করব।”
সাধারণ সম্পাদক রওনক মাহমুদ বলেন, “ঢাবিতে জয়পুরহাট জেলার শিক্ষার্থীদের ঐক্য ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় করতে শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম গ্রহণ করা হবে।”
নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন সংগঠনের সাবেক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার কথা জানানো হয়েছে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন Exclusif অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 15 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন Exclusif ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 61 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু Exclusif ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 84 Views ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী Exclusif ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী 86 Views জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা Exclusif জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা 126 Views ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? Exclusif ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? 66 Views কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ  ‎ Exclusif কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ ‎ 123 Views