খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা যুবদলের দোয়া মাহফিল | আই নিউজ বিডি

পিরোজপুর

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা যুবদলের দোয়া মাহফিল

পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর
Eidok-এ শেয়ার
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা যুবদলের দোয়া মাহফিল
ছবি: সংগৃহীত

চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা যুবদলের উদ্যোগে শহরের টাউন ক্লাব মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিরোজপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং ১নং যুগ্ম আহ্বায়ক এলিজা জামান। 

এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার ও সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সারাজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। তাঁর ত্যাগ ও অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তারা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করেন।

দোয়া মাহফিল শেষে প্রায় ২ হাজার ৫ শত অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব মিজানুর রহমান শেখ।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া سیاست নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 37 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের سیاست পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 24 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন سیاست টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 46 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা سیاست গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 49 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল سیاست গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 75 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর سیاست গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 57 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় سیاست জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 84 Views