দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জেলা বিএনপির সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের এই সফরের মূল উদ্দেশ্য হলো জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণসভায় অংশ নেওয়া।
সফরকালে তিনি গণঅভ্যুত্থানে শহীদ রায়হানুল হাসান, আল মামুন, সাহান পারভেজ এবং রাকিবুল হাসানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
তারেক রহমান সর্বশেষ ২০০২ সালে ঠাকুরগাঁও সফর করেছিলেন। দীর্ঘ ২৩ বছর পর তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জেলাজুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যাপক প্রস্তুতি।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0