নির্বাচিত হলে টাকা ছাড়া চাকরি পাবে বেকার যুবকরা- সোমনাথ দে.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নির্বাচিত হলে টাকা ছাড়া চাকরি পাবে বেকার যুবকরা- সোমনাথ দে..

Mahfuz Bappi Khan avatar   
Mahfuz Bappi Khan
নির্বাচিত হলে টাকা ছাড়া চাকরি পাবে বেকার যুবকরা- সোমনাথ দে..
নির্বাচিত হলে টাকা ছাড়া চাকরি পাবে বেকার যুবকরা- সোমনাথ দে..
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ মোরেলগঞ্জ-শরণখোলা থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হতে পারলে এই এলাকার বেকার যুবকদের আর টাকা দিয়ে চাকরি করতে হবেনা।..

 

কোনো প্রকার টাকা ছাড়াই চাকরি পাবে সবাই।তাছাড়া এই এলাকার উন্নয়নের জন্য প্রয়োজনে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পায়ে ধরে হলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে শরণখোলা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন বাগেরহাট-৪ শরণখোলা-মোরেলগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন প্রাপ্ত বাবু সোমনাথ দে। 

রায়েন্দা পাঁচরাস্তা মার্কাজ ভবনের নিচে অনুষ্ঠিত দোয়া-মাহফিলে শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলনের সঞ্চালনায় বক্তব্য দেন,শরণখোলা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য মতিয়ার রহমান খান,মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবুল, 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বাগেরহাট জেলা কমিটির সদস্য খান মতিয়ার রহমান, মোড়লগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবুল, মোড়েলগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার,মোড়লগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী,শরণখোলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য তালুকদার মধু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, অধ্যাপক শামীম আহমেদ বাদল, সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন, খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ডাক্তার হুমায়ূন কবির প্রমুখ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চান এবং সবাইকে মিলেমিশে ধানের শীষের পক্ষে কাজ করে তারেক জিয়ার প্রত্যাশা পূরণের আহবান জানান। পরে স্থানীয় মসজিদের ইমাম দোয়া-মোনাজাত পাঠ করে শেষ করেন।

לא נמצאו הערות


News Card Generator