আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র মেধাবী… | আই নিউজ বিডি

আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরনে আর্থিক সহায়তা প্রদান

মোঃ খালেদ মোশাররফ সোহেল, 
জেলা প্রতিনিধি, বরগুনা ।।
Eidok-এ শেয়ার
আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরনে আর্থিক সহায়তা প্রদান
ছবি: সংগৃহীত
বরগুনার আমতলীতে দরিদ্র মেধাবী এসএসসি ২০২৬ ব্যাচের ১০ জন পরীক্ষার্থীদের ফরম পূরনের জন্য প্রত্যেককে আড়াই হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা প্রদান করেছে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন।
আমতলী উপজেলা পরিষদের হল রুমে মঙ্গলবার সকাল ১১টায় টাকা বিতরন উপলক্ষে এক আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়। জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী থানার ওসি তদন্ত মো. সাইদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিনুর বেগম, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ সাঈদ খোকন, আমতলী প্রেসক্লাবের সহ সভাপডি ও উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক মো. নাসির মাহমুদ এবং শিক্ষক মো. কাওছার প্রমুখ।
শিক্ষার্থী সানজীদা আক্তার বলেন, আমাদের মত দরিদ্র মেধাবী শিক্ষাথীদের ফরম পূরনের জন্য জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের পক্ষ থেকে টাকা প্রদাণ করায় এখন আমাদের শিক্ষা জীবন চালিয়ে যাওয়া সম্ভব হবে। 
আমতলী থানার ওসি তদন্ত মো, সাইদুল ইসলাম বলেন, অসহায় মেধাবী শিক্ষার্থীদের ফরম পূরনে টাকা দিয়ে সহযোগিতা করায় আমি জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, এধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। সবাই যদি এভাবে অসহায় শিক্ষার্থীদের জন্য এগিয়ে আসে তাহলে কোন শিক্ষার্থী আর ঝড়ে পরবে না।
 
 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ জেলার খবর জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ 8 ভিউ গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট জেলার খবর গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট 11 ভিউ ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা জেলার খবর ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা 8 ভিউ ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের জেলার খবর ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের 18 ভিউ পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা জেলার খবর পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 21 ভিউ ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি জেলার খবর ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 71 ভিউ গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন জেলার খবর গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 35 ভিউ