কনকনে শীতের কামড়ে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
(৬ জানুয়ারি) মঙ্গলবার বিকালে সাভার বাসস্ট্যান্ড এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
শীতের কম্বল হাতে পেয়ে অনেক অসহায় ও দুস্থ মানুষ খুশির কান্নায় ভেঙে পড়েন। পরে দুস্থদের খুঁজে খুঁজে তাদের হাতেও কম্বল তুলে দেন শ্রমিক নেতা আলী আকবর খাঁনসহ সংগঠনের নেতৃবৃন্দরা।
বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি শ্রমিক নেতা আলী আকবর খাঁন বলেন, আমরা গরীব ও দুস্থ এবং শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি। বিত্তবানদেরকে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এসময় তিনি আরো জানান, তাদের কম্বল বিতরণ কর্মসূচি জানুয়ারি মাস জুরাইজ চলবে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক মোঃ আবু কালাম, উপজেলা সহ-সভাপতি মশিউর রহমান ইমরান, সহ-সাধারণ সম্পাদক মোঃ আজম খাঁনসহ সাভারের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
تطبيق «Eye News BD»
تعليقات 0