আওয়ামী লীগ বিহীন নির্বাচনে ক্ষমতাসীনদের জন্য সুখকর হবে না- শাহ্ মোঃ আবু জাফর.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আওয়ামী লীগ বিহীন নির্বাচনে ক্ষমতাসীনদের জন্য সুখকর হবে না- শাহ্ মোঃ আবু জাফর..

Faridpur Desk avatar   
Faridpur Desk
আওয়ামী লীগ বিহীন নির্বাচনে ক্ষমতাসীনদের জন্য সুখকর হবে না- শাহ্ মোঃ আবু জাফর..
আওয়ামী লীগ বিহীন নির্বাচনে ক্ষমতাসীনদের জন্য সুখকর হবে না- শাহ্ মোঃ আবু জাফর..
ছবি: সংগৃহীত
ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর-১ আসনের জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী ও সাবেক চার বারের সংসদ সদস্য শাহ মো. আবু জাফর বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সঠিক হয়নি। অতীতে আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে ভুল করেছে। একইভাবে এবারও যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয়, তাহলে ভবিষ্যতে ক্ষমতায় আসা সরকারও আওয়ামী লীগের মতো একই পরিণতির মুখে পড়তে পারে।

 

সোমবার (৫ জানুয়ারী) রাতে ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি মনে করি আওয়ামী লীগ ও সকল দলের অংশগ্রহণে নির্বাচন ছাড়া সরকার টিকবে না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের অনেক বড় একটি সমর্থকগোষ্ঠী এখনো রয়েছে। তারা কোনো অপরাধ করেনি, দোষ করেনি। তারা এখনো আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ যদি ভোট দিতে পারে, তাহলে তারা প্রার্থী হতে পারবে না কেন? সেজন্য আমি মনে করি, যা হচ্ছে তা সঠিক হচ্ছে না। আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করা উচিত ছিল।

 

তিনি আরও বলেন, আমি বেশ কয়েকবার দল পরিবর্তন করেছি। দশবার নির্বাচন করে চারবার বিজয়ী হয়েছি। দেশের জন্য জীবন বাজী রেখে যুদ্ধ করেছি। আমি যা কিছু করেছি সবকিছু আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য করেছি। এলাকার উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। মানুষের সুখেদুঃখে পাশে থেকেছি এখনও আছি। আমৃত্যু মানুষের জন্য সেবা করে যাবো। আমার বয়স হয়েছে, তারপরও যদি চলার পথে,কাজের ক্ষেত্রে কোন ভুল করে থাকি সবাই ক্ষমা করে দিবেন। এবার মিলে আমি এগারো বারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি। সকলের দোয়া ও সহযোগিতা চাই। 

Комментариев нет


News Card Generator