উল্লাপাড়ায় তৃণমূল বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

উল্লাপাড়ায় তৃণমূল বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

Md Bawezid Hossain avatar   
Md Bawezid Hossain
উল্লাপাড়ায় তৃণমূল বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা
উল্লাপাড়ায় তৃণমূল বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত
****

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রবিবার দুপুরে বিএনপি'র মনোনীত প্রার্থী এম. আকবর আলীর সভাপতিত্বে উল্লাপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি'র আয়োজনে মামুন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই দলের মূল শক্তি। তাদের সক্রিয় অংশগ্রহণেই আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মিসেস মোমেনা আলী, উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ন আহব্বায়ক হেলাল সরকার, সাবেক যুগ্ন আহব্বায়ক জাহিদুল ইসলাম মিষ্টার, সলঙ্গা থানা বিএনপি সাবেক সভাপতি মতিউর রহমান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও নেতাকর্মী।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator