হবিগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র দিল বিজিবি | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

হবিগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র দিল বিজিবি

Nahid Hasan avatar   
Nahid Hasan
হবিগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র দিল বিজিবি
হবিগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র দিল বিজিবি
ছবি: সংগৃহীত
****


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমের অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের গুইবিল এলাকায় শীতার্ত, গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) গুইবিল এলাকার মন্দিরের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান দমনেই নয়, সীমান্ত এলাকার মানুষের কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সমাজের সকলকে দেশ ও মানবতার কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

نظری یافت نشد


News Card Generator