কেরানীগঞ্জে অবৈধ কারখানায় বিস্ফোরণ, এক শ্রমিকের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নে একটি এয়ার ফ্রেশনার ও কেমিক্যাল উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাব্বির রহমান (১৯) নামে এক তরুণ শ্রমিক নিহত হয়েছেন।..
Eidok-এ শেয়ার
কেরানীগঞ্জে অবৈধ কারখানায় বিস্ফোরণ, এক শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নে একটি এয়ার ফ্রেশনার ও কেমিক্যাল উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাব্বির রহমান (১৯) নামে এক তরুণ শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার দুপুরের দিকে কালিন্দি ইউনিয়নের আড্ডা রেস্টুরেন্ট সংলগ্ন গলির শেষ মাথায় অবস্থিত ওই কারখানায় বিস্ফোরণটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়মিত উৎপাদন কার্যক্রম চলাকালীন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের সময় কারখানার ভেতরে থাকা সাব্বির রহমান ঘটনাস্থলেই মারা যান।

নিহত সাব্বির পাবনা সদর উপজেলার কোলাদী গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে। দুর্ঘটনার পর তার মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এয়ার ফ্রেশনার তৈরিতে ব্যবহৃত দাহ্য রাসায়নিক থেকেই বিস্ফোরণের সূত্রপাত হতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।

ঘটনার পর কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে জানান, কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও বৈধতা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শ্রমিকের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ কেমিক্যাল কারখানাগুলোর যথাযথ তদারকি ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা অপরাধ রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 9 ভিউ সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ অপরাধ সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 28 ভিউ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা অপরাধ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 26 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 85 ভিউ কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য অপরাধ কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 78 ভিউ চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক অপরাধ চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 86 ভিউ সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী অপরাধ সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 104 ভিউ