শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

Mahfuz Bappi Khan avatar   
Mahfuz Bappi Khan
শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
বাগেরহাটের শরণখোলায় খালের পানিতে ডুবে লাবিব (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলা সদর রায়েন্দা উত্তর কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।..

নিহত লাবিব শরণখোলা উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক ও একই গ্রামের রবিউল ইসলাম হাওলাদারের ছেলে। 

স্থানীয়রা জানান,দুপুর দেড়টার দিকে বাড়ির সামনের খালে লাবিবকে ভেসে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে জানান। তাদের ধারণা লাবিব খালের পাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবসত পানিতে পড়ে যায়। আর এতেই তার মৃত্যু হয়।

শরণখোলা থানার ওসি মো: শামিনুল হক বলেন,খালের পানিতে ডুবে লাবিব নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় পরিবার থেকে কেউ অভিযোগ করেনি। 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator