কোম্পানীগঞ্জে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলার অভিযোগ | আই নিউজ বিডি

কোম্পানীগঞ্জে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলার অভিযোগ

 নোয়াখালী প্রতিনিধি
Eidok-এ শেয়ার
কোম্পানীগঞ্জে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলার অভিযোগ
ছবি: সংগৃহীত

গৃহবধূর শ্লীলতাহানি ও লুটপাটের দাবি, ইন্ধনদাতা হিসেবে মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোসেন ভুঁঞার নাম


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূর বসতবাড়িতে সশস্ত্র হামলা, মারধর, শ্লীলতাহানি ও ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী তাসলিমা বেগম (৪৬) কোম্পানীগঞ্জ থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, গত ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় তাকে ও পরিবারের সদস্যদের বেদম মারধর করা হয় এবং নারীদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরের ভেতরে ঢুকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী লুট করে নেয়। পাশাপাশি আসবাবপত্র ভাঙচুর করা হয়। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করলে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে।

লিখিত অভিযোগে ঘটনার পেছনে আনোয়ার হোসেন ভুঁঞা নামের এক ব্যক্তির প্রত্যক্ষ ইন্ধন ও উসকানির কথা উল্লেখ করা হয়। তিনি স্থানীয় সৈয়দিয়া আজগর আলী মাদ্রাসার একজন শিক্ষক বলে জানা গেছে। অভিযোগকারীর দাবি, আনোয়ার হোসেন ভুঁঞা অতীতে আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং সে সময় দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করতেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ঘুষ-দুর্নীতি, জমি দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে, যা তদন্তসাপেক্ষ বলে উল্লেখ করা হয়।

আহতদের প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে একজনের অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান جريمة দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 54 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম جريمة চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 43 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার جريمة মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 106 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন جريمة কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 58 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ جريمة আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 77 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ جريمة সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 106 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু جريمة থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 95 Views