শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দিনাজপুরে অবস্থান কর্মসূচি | আই নিউজ বিডি

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দিনাজপুরে অবস্থান কর্মসূচি..

Md.Mominul Islam avatar   
Md.Mominul Islam
শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দিনাজপুরে অবস্থান কর্মসূচি..
শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দিনাজপুরে অবস্থান কর্মসূচি..
ছবি: সংগৃহীত
****

 


ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী এবং ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ার স্বপ্নদ্রষ্টা শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে দিনাজপুরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি ২০২৬) দুপুর ২টায় দিনাজপুর পলিটেকনিক মোড়ে এ কর্মসূচি শুরু হয়, যা চলে সন্ধ্যা পর্যন্ত।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে। তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে ওসমান হাদির ভূমিকা অনস্বীকার্য। তার হত্যার বিচার দ্রুত সম্পন্ন না হওয়া ইতিহাসের প্রতি অবমাননা।

অংশগ্রহণকারীরা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হলে ওসমান হাদি হত্যার মতো গুরুত্বপূর্ণ মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে তারা সরকারের প্রতি দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান।

সন্ধ্যা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চললেও অংশগ্রহণকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

没有找到评论


News Card Generator