দিনাজপুর

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দিনাজপুরে অবস্থান কর্মসূচি

****
Eidok-এ শেয়ার
শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দিনাজপুরে অবস্থান কর্মসূচি
ছবি: সংগৃহীত

 


ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী এবং ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ার স্বপ্নদ্রষ্টা শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে দিনাজপুরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি ২০২৬) দুপুর ২টায় দিনাজপুর পলিটেকনিক মোড়ে এ কর্মসূচি শুরু হয়, যা চলে সন্ধ্যা পর্যন্ত।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে। তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে ওসমান হাদির ভূমিকা অনস্বীকার্য। তার হত্যার বিচার দ্রুত সম্পন্ন না হওয়া ইতিহাসের প্রতি অবমাননা।

অংশগ্রহণকারীরা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হলে ওসমান হাদি হত্যার মতো গুরুত্বপূর্ণ মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে তারা সরকারের প্রতি দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান।

সন্ধ্যা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চললেও অংশগ্রহণকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত জেলার খবর বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত 21 ভিউ চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জেলার খবর চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 14 ভিউ মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন জেলার খবর মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন 58 ভিউ কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান জেলার খবর কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান 74 ভিউ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে জেলার খবর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে 47 ভিউ গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা জেলার খবর গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা 56 ভিউ রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত জেলার খবর রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত 89 ভিউ