দিনাজপুর-৬ আসনে ৬ জনের মনোনয়ন বৈধ, বাতিল ২ | আই নিউজ বিডি

দিনাজপুর-৬ আসনে ৬ জনের মনোনয়ন বৈধ, বাতিল ২

Md.Mominul Islam avatar   
Md.Mominul Islam
দিনাজপুর-৬ আসনে ৬ জনের মনোনয়ন বৈধ, বাতিল ২
দিনাজপুর-৬ আসনে ৬ জনের মনোনয়ন বৈধ, বাতিল ২
ছবি: সংগৃহীত
****

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনে দাখিলকৃত আটটি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

অন্যদিকে, ভোটার সমর্থক ফর্মে ত্রুটি থাকায় দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে এই ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

যাদের মনোনয়ন বাতিল হয়েছে: স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের সমর্থন সূচক স্বাক্ষর তালিকায় গরমিল বা ত্রুটি থাকায় নিম্নোক্ত দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে: ১. শাহনেওয়াজ ফিরোজ শুভ (স্বতন্ত্র) ২. মো. আবদুল্লাহ (স্বতন্ত্র)

বৈধ ঘোষিত ৬ প্রার্থী: রিটার্নিং কর্মকর্তার ঘোষণা অনুযায়ী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বৈধতা পেয়েছেন:

বিএনপি: দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন (ধানের শীষ)।

জামায়াতে ইসলামী: কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. আনোয়ারুল ইসলাম (দাঁড়িপাল্লা)।

জাতীয় পার্টি: মো. রেজাউল হক।

এবি পার্টি: কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক।

ইসলামী আন্দোলন বাংলাদেশ: দিনাজপুর জেলা (দক্ষিণ) সভাপতি মো. নুর আলম সিদ্দিক

 

বাসদ: জেলা সদস্য মো. আব্দুল হাকিম।

জেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন। আপিল কর্তৃপক্ষের শুনানির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator