রবিবার (৪ জানুয়ারি) কাশালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, “দলের তৃণমূল নেতাকর্মীদের মনোবল অটুট রেখে ঘরে ঘরে গিয়ে বিএনপির আদর্শ মানুষের কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সবাইকে আরও সংগঠিত ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক শাহাবুদ্দিন মিয়া, কাশালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশোক মৃধা, সন্তোষ বাড়ৈই, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মিনা ও সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, বিএনপি নেতা বাবুল সিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
'আই নিউজ বিডি' অ্যাপ
הערות 0