কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল ইসলাম মোড়লের মনোনয়ন বৈধ ঘোষণা

মনোনয়ন বৈধ হওয়ায় এলাকায় উৎসবমুখর পরিবেশ, বাড়ছে প্রচারণার গতি 
Eidok-এ শেয়ার
কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল ইসলাম মোড়লের মনোনয়ন বৈধ ঘোষণা
ছবি: সংগৃহীত

 

কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দীয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মোড়লের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে নির্বাচনী এলাকায় সাধারণ জনগণসহ তার কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। “চলো একসাথে গড়ি বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে শফিকুল ইসলাম মোড়ল ইতোমধ্যেই নিজ নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা জোরদার করেছেন।
নবীন ও প্রবীণদের সমন্বয়ে গঠিত তার নির্বাচনী টিমের প্রচারণা এলাকায় উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। কটিয়াদি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল স্থানীয়ভাবে ‘শফিক মোড়ল’ নামে পরিচিত এবং একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সমাদৃত।
ব্যক্তিগতভাবে ক্লিন ইমেজের এই প্রার্থীর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়দের ধারণা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনে এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন।
মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে কিশোরগঞ্জ-২ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার: সাত মামলায় অভিযুক্ত রাজনীতি সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার: সাত মামলায় অভিযুক্ত 67 ভিউ আবেগী না হয়ে সন্ত্রাসী আওয়ামী লীগকে পুলিশে ধরিয়ে দিন— সাইদুর রহমান বাচ্চু রাজনীতি আবেগী না হয়ে সন্ত্রাসী আওয়ামী লীগকে পুলিশে ধরিয়ে দিন— সাইদুর রহমান বাচ্চু 105 ভিউ সাতক্ষীরায় জামায়াতের উপজেলা ও পৌরসভা আমীরদের শপথ গ্রহণ রাজনীতি সাতক্ষীরায় জামায়াতের উপজেলা ও পৌরসভা আমীরদের শপথ গ্রহণ 89 ভিউ উল্লাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ রাজনীতি উল্লাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ 62 ভিউ নৈরাজ্যের প্রতিবাদে খানসামায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজনীতি নৈরাজ্যের প্রতিবাদে খানসামায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ 66 ভিউ রাণীশংকৈলে নৈরাজ্য বিরোধী বিক্ষোভ: তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ যুবদলের রাজনীতি রাণীশংকৈলে নৈরাজ্য বিরোধী বিক্ষোভ: তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ যুবদলের 94 ভিউ মুকসুদপুরে নজিরবিহীন সহিংসতা: থানা ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, রাজনৈতিক কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব রাজনীতি মুকসুদপুরে নজিরবিহীন সহিংসতা: থানা ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, রাজনৈতিক কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব 43 ভিউ