ফজলে হুদা কে সমর্থন : জামাত নেতা বিএনপি'তে যোগদান

বিএনপিতে যোগদানকারী নেতা হলেন মো. এনামুল হক। তিনি চেরাগপুর এলাকার খোশল বাড়ির বাসিন্দা এবং তাঁর পিতা আব্দুল আলীম।..
Eidok-এ শেয়ার
ফজলে হুদা কে সমর্থন : জামাত নেতা বিএনপি'তে যোগদান
ছবি: সংগৃহীত

৪৮ নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুলের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতা বিএনপিতে যোগদান করেছেন।

গতকাল ৩ জানুয়ারি ২০২৫, শনিবার বিকেলে ৯ নং চেরাগপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগদানকারী নেতা হলেন মো. এনামুল হক। তিনি চেরাগপুর এলাকার খোশল বাড়ির বাসিন্দা এবং তাঁর পিতা আব্দুল আলীম।

মো. এনামুল হক পূর্বে চেরাগপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ সময় মো. এনামুল হক বলেন, ফজলে হুদা বাবুল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে যে জনকল্যাণমূলক ও গণমুখী রাজনীতি করছেন, তা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এলাকার উন্নয়ন ও দেশ রক্ষার স্বার্থে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার যোগদানকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, এতে করে নওগাঁ–৩ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না, এসব নিয়ে আমাদের মনোযোগ নেই রাজনীতি আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না, এসব নিয়ে আমাদের মনোযোগ নেই 4 ভিউ ফজলুর রহমানকে ‘ব্লাডি ইমবেসাইল’ বললেন নাসের রহমান রাজনীতি ফজলুর রহমানকে ‘ব্লাডি ইমবেসাইল’ বললেন নাসের রহমান 73 ভিউ গোপালগঞ্জে নাশকতা ও পোশাক শিল্পে অস্থিরতা: নেপথ্যে ৯৭ জনের অর্থায়ন রাজনীতি গোপালগঞ্জে নাশকতা ও পোশাক শিল্পে অস্থিরতা: নেপথ্যে ৯৭ জনের অর্থায়ন 73 ভিউ মানুষের কল্যাণে ব্যয় করা জীবনই মৃত্যুর পর স্মরণীয়: জালাল উদ্দিন রুমির মায়ের জানাজায় এমপি বাবুল রাজনীতি মানুষের কল্যাণে ব্যয় করা জীবনই মৃত্যুর পর স্মরণীয়: জালাল উদ্দিন রুমির মায়ের জানাজায় এমপি বাবুল 97 ভিউ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: আইনি জটিলতা ও রাজনৈতিক অস্থিরতার মুখে বাংলাদেশ রাজনীতি ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: আইনি জটিলতা ও রাজনৈতিক অস্থিরতার মুখে বাংলাদেশ 75 ভিউ কুমিল্লা দক্ষিণ যুবদলের সাংগঠনিক পর্যবেক্ষণে ফরিদগঞ্জের তারেকুর রহমান রাজনীতি কুমিল্লা দক্ষিণ যুবদলের সাংগঠনিক পর্যবেক্ষণে ফরিদগঞ্জের তারেকুর রহমান 72 ভিউ আওয়ামী লীগের নৈরাজ্য ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর রাজনীতি আওয়ামী লীগের নৈরাজ্য ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর 75 ভিউ