সুন্দরগঞ্জে দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ | আই নিউজ বিডি

সুন্দরগঞ্জে দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

সুন্দরগঞ্জ উপজেলা বেলকা ইউনিয়নে দুঃস্থ ও অতিদরিদ্র ৩ হাজার ৮'শ ৭৬ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
সুন্দরগঞ্জে দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান।

এসময় বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. শাহানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার আনজু মানআরা আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী নাসির হোসেন, অফিস সহকারী আব্দুর রাজ্জাকসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ কর্মসূচির মাধ্যমে বেলকা ইউনিয়নের অসহায় ও দরিদ্র ৩ হাজার ৮৭৬ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

বেলকা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ বলেন, ‘আসন্ন ঈদকে সামনে রেখে সরকারের এ খাদ্য সহায়তা দরিদ্র ও অসহায় পরিবারের জন্য অনেক সহায়ক হবে। আমরা প্রকৃত দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝেই ভিজিএফ চাল বিতরণ করেছি।’

注释 0

没有找到评论

相关文章

ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 区域新闻 ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 26 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 区域新闻 সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 29 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 区域新闻 চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 63 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 区域新闻 চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 32 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 区域新闻 চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 61 Views ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 区域新闻 ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 68 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 区域新闻 সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 36 Views