ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ২ | আই নিউজ বিডি

ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ২

****
Eidok-এ শেয়ার
ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কুলানন্দনপুর এলাকায় অবৈধ বালু পয়েন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কুলানন্দনপুর এলাকার মমতাজ আলীর ছেলে শামীম মিয়া (৩৫) এবং একই এলাকার কালান হোসেনের ছেলে শরীয়ত হোসেন (৩০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দনপুর, নাপিতপাড়া ও শালিকাদহের পূর্ব ও পশ্চিমপাড়া এলাকায় করতোয়া নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী চক্র। এ বিষয়ে গত ৩০ ডিসেম্বর বুলাকীপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে ঘোড়াঘাট থানায় একটি মামলা (এজাহার) দায়ের করেন। মামলা দায়েরের পর শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কুলানন্দনপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে বালু পয়েন্ট থেকে হাতেনাতে এজাহারনামীয় আসামি শামীম ও শরীয়তকে গ্রেপ্তার করা হয়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ‘অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের এই অভিযান। এজাহারনামীয় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।’

 

 

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ Suç চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ 41 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ Suç সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 89 Views মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Suç মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 87 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Suç দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 92 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Suç চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 50 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Suç মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 117 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Suç কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 72 Views