জয়পুরহাটে মনোনয়ন যাচাই-বাছাই বৈধ ৭ বাতিল ৭ | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে মনোনয়ন যাচাই-বাছাই বৈধ ৭ বাতিল ৭

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে মনোনয়ন যাচাই-বাছাই বৈধ ৭ বাতিল ৭
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুইটি আসনে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। এছাড়া কাগজপত্রে ত্রুটি থাকায় ৭ জনের মনোনয়ন বাতিল করা হয়।
 
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া যাচাই বাছাই শেষে এ তথ্য জানান।
 
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহমুদা মিনা, জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও প্রার্থী প্রস্তাবক - সমর্থকরা। 
 
তিনি জানান, জয়পুরহাট-১ আসনে ৮ জন বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থী ও জয়পুরহাট-২ আসনে ৬ জনসহ দুইটি আসনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। 
 
শনিবার যাচাই বাছাই শেষে জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাঈদ,বাসদের মো.ওয়াজেদ পারভেজ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) তৌফিকা দেওয়ানের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়।
 
এছাড়া কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা, জালাল উদ্দীন মণ্ডল, খেলাফতে মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসেন ও এবি পার্টির সুলতান মো. সামসুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়।
 
এছাড়া জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুল বারী, জামায়াতে ইসলামীর রাশেদুল আলম সবুজ, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষনা করা হয় এবং কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী আব্বাস আলী, আমিনুল ইসলাম ও এবি পার্টির এস এ জাহিদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Nouvelles du district খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 12 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Nouvelles du district রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 17 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Nouvelles du district সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 22 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী Nouvelles du district মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Nouvelles du district কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ Nouvelles du district ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা Nouvelles du district মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views