দেশের ৯টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩ জানুয়ারি) আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
যেসব জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, সেগুলো হলো রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া। এসব এলাকায় শীতের তীব্রতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
পরবর্তী দিনের পূর্বাভাস:
-
রবিবার (৪ জানুয়ারি): আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
-
সোমবার ও মঙ্গলবার (৫ ও ৬ জানুয়ারি): আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মঙ্গলবার থেকে দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0