খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ভোলার মনপুরায় ছাত্রদলের উদ্যোগে নুরানী মাদ্রাসায় কোরআন হাদিয়া।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ভোলার মনপুরায় ছাত্রদলের উদ্যোগে নুরানী মাদ্রাসায় কোরআন হাদিয়া।..

Md Abdur Rahman Soyeb avatar   
Md Abdur Rahman Soyeb
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ভোলার মনপুরায় ছাত্রদলের উদ্যোগে নুরানী মাদ্রাসায় কোরআন হাদিয়া।..
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ভোলার মনপুরায় ছাত্রদলের উদ্যোগে নুরানী মাদ্রাসায় কোরআন হাদিয়া।..
ছবি: সংগৃহীত
আব্দুর রহমান সোয়েব
মনপুরা প্রতিনিধি:

ভোলার মনপুরা উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়নের দুইটি নুরানী মাদ্রাসায় কোরআন হাদিয়া প্রদান করেছে কলাতলী ইউনিয়ন ছাত্রদল।

শুক্রবার (আজ) ৫ নং কলাতলী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে জাতির অবিচল কণ্ঠস্বর, আপোষহীন দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের জন্য শিক্ষকের হাতে কোরআন শরিফ হাদিয়া প্রদান করা হয় এবং মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর রুহের মাগফিরাত কামনায় এ ধরনের ধর্মীয় ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।

এই মহতী উদ্যোগে সৌজন্যে ছিলেন  ৫নং কলাতলী ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

没有找到评论


News Card Generator