খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল..

Juwel Hossain avatar   
Juwel Hossain
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল..
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল..
ছবি: সংগৃহীত
****

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারি) বাদ জুমা সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী বি. এল. সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন। জুমার নামাজ শেষে মসজিদের ভেতরে ও চত্বরে সমবেত হয়ে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের এক আপসহীন কণ্ঠস্বর। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন কোটি মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক। তার মৃত্যুতে জাতি এক অপূরণীয় ক্ষতির মুখোমুখি হয়েছে।”

তিনি আরও বলেন, “কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আজ আমরা তার রুহের মাগফেরাত কামনায় একত্রিত হয়েছি। দেশনেত্রী আজ আমাদের মাঝে নেই, তবে তার আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমাদের হৃদয়ে চিরজাগরুক থাকবে।”

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মো. রেজাউল করিম। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনাসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

কর্মসূচির শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।

No comments found


News Card Generator