নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় সদর ইউনিয়নের রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে ইমামতি করেন স্থানীয় জামে মসজিদের খতিব। এতে বিএনপির নেতাকর্মী, স্থানীয় মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।
গায়েবানা জানাজার নামাজ শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নাটোরের বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত | আই নিউজ বিডি
নাটোরের বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
'আই নিউজ বিডি' অ্যাপ
Комментарии 0