আমতলীর মানিকঝুড়িতে ভয়াবহ অগ্নিকান্ড,৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি | আই নিউজ বিডি

আমতলীর মানিকঝুড়িতে ভয়াবহ অগ্নিকান্ড,৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

জেলা প্রতিনিধি, বরগুনা।। 
Eidok-এ শেয়ার
আমতলীর মানিকঝুড়িতে ভয়াবহ অগ্নিকান্ড,৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
ছবি: সংগৃহীত
বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তুলা(ঝুট) ব্যবসায়ী বশির খানের মালিকানাধীন তুলার মিল থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানান।
বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।মঙ্গলবার(৩০ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আগুন লাঘার ঘটনা ঘটে। আগুনে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও ২টি বাসা বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
জানা গেছে, বশির খান নামক এক ব্যক্তি বিগত তিন বছর ধরে মানিকঝুড়িতে দেলোয়ার বিশ্বাসের ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া নিয়ে তুলার (ঝুট) ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
মঙ্গলবার (৩০ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হঠাৎ করে ওই ঘরে  তুলার মিলে আগুন জ্বলে ওঠে।অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। অগ্নিকান্ডে ঘরে থাকা তুলার (ঝুট) মালামালসহ তিনটি তুলার (ঝুট) মেশিন সম্পূর্ণভাবে পুড়ে যায়।
খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস, কলাপাড়া ফায়ার সার্ভিস, আমতলী থানার পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আমতলী ফায়ার সার্ভিস ষ্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো.হানিফ বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. জাফর আরিফ চৌধুরী বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক সহকারী পুলিশ সুপার, বরগুনা , সহকারী কমিশনার (ভুমি),আমতলী ও আমতলী থানার অফিসার ইনচার্জসহ আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। 
 
 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন জেলার খবর সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 13 ভিউ জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ জেলার খবর জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ 8 ভিউ গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট জেলার খবর গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট 12 ভিউ ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা জেলার খবর ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা 9 ভিউ ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের জেলার খবর ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের 21 ভিউ পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা জেলার খবর পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 22 ভিউ ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি জেলার খবর ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 72 ভিউ