টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি(জেপির)এমপি প্রার্থী | আই নিউজ বিডি

টাঙ্গাইল

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি(জেপির)এমপি প্রার্থী

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি(জেপির)এমপি প্রার্থী
Eidok-এ শেয়ার
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি(জেপির)এমপি প্রার্থী
ছবি: সংগৃহীত

 

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি :
এক সময় দাপটের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি করতেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান। পরে গ্রেপ্তার হন। কারাগার থেকে জামিনে বেরিয়ে এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির (জেপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি তারেক শামস খান ওরফে হিমু।
তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সোমবার টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি জেলা নির্বাচন অফিস ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যান্য নেতাকর্মীর মতো তারেক শামসও আত্মগোপনে চলে যান। এ সময় নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়।
এরপর হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিভ রহমানের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি ছড়িয়ে পড়ে। পরে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। গত ১৪ জুলাই দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ তাঁকে আটক করে নাগরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। প্রায় এক মাস কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান।
মুক্তির পর এবার তিনি আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জেপি) হয়ে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জাতীয় পার্টি থেকে নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে তারেক শামস বলেন,
“আওয়ামী লীগ আমার ওপর অনেক অবিচার করেছে। জেলা আওয়ামী লীগে আমাকে সহসভাপতির পদ থেকে সরিয়ে সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)-কে বসানো হয়েছিল।”
তবে জেলা আওয়ামী লীগের একাধিক সূত্র দাবি করেছে, তারেক শামসকে দলীয় পদ থেকে অপসারণ করা হয়নি। তিনি এখনো জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে বহাল রয়েছেন।
এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে নির্বাচনী রাজনীতিতে নাটকীয় ও অস্বাভাবিক দলবদল হিসেবে দেখছেন।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ دیگر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 69 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল دیگر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় دیگر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন دیگر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন دیگر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন دیگر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন دیگر সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views