কালিগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালিগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
কালিগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত..
কালিগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
****

কালিগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর বুধবার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথী। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহম্মেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাঁদের প্রতিনিধিবৃন্দ।
এছাড়া সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। লিডার্স-এর পরিচালক কর্মসূচি এবিএম জাকারিয়া, কল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. ফজলুর রহমান, ইয়ুথ কল কো-অর্ডিনেটর মো. শাহিন মাহমুদ এবং মনিটরিং অফিসার হাসনাহেনাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার পুষ্টি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, আন্তঃদপ্তর সমন্বয় জোরদারকরণ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Walang nakitang komento


News Card Generator