খালেদা জিয়ার ইন্তেকালে পিরোজপুরে শোক, জেলা বিএনপির দোয়া মাহফিল | আই নিউজ বিডি

পিরোজপুর

খালেদা জিয়ার ইন্তেকালে পিরোজপুরে শোক, জেলা বিএনপির দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী
Eidok-এ শেয়ার
খালেদা জিয়ার ইন্তেকালে পিরোজপুরে শোক, জেলা বিএনপির দোয়া মাহফিল
ছবি: সংগৃহীত

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে পিরোজপুর জেলায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রিয় নেত্রীকে হারিয়ে শোকাহত হয়ে পড়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে শোক প্রকাশ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।

খালেদা জিয়ার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও এলাকা থেকে নেতাকর্মীরা পিরোজপুর শহরের জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হতে থাকেন। শোকাবহ পরিবেশে সকাল ৯টা থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের মাধ্যমে কোরআন খতম অনুষ্ঠিত হয়।

এরপর বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির উদ্যোগে কার্যালয়ে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীদের অনেককে অশ্রুসিক্ত চোখে প্রিয় নেত্রীর বিদায়ে শোক প্রকাশ করতে দেখা যায়।

দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, আজ আমরা অভিভাবকহারা। রাজনীতিতে আমাদের পথচলায় বেগম খালেদা জিয়া ছিলেন প্রেরণার বাতিঘর। শুধু দল নয়, পুরো জাতিই একজন অভিভাবককে হারাল।

‎পিরোজপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ভোরে এই দুঃসংবাদ পাওয়ার পর থেকেই আমরা গভীর শোকে আচ্ছন্ন। বেগম খালেদা জিয়া আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তার ত্যাগ ও সংগ্রামের আদর্শ আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে থাকবে।

‎পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, আজকের সংবাদে পুরো জাতি ব্যথিত। তিনি অসুস্থ অবস্থাতেও দল ও দেশের মানুষের খোঁজ রাখতেন। উন্নত চিকিৎসার দাবি জানানো হলেও তিনি তা পাননি। তার আদর্শকে ধারণ করেই আমরা রাজপথে এগিয়ে যেতে চাই।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Politiek সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 116 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politiek আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politiek কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 67 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politiek যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 101 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Politiek কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 109 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Politiek ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 112 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Politiek গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 125 Views