খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ এভারকেয়ার, কান্নায় ভেঙে পড়লেন… | আই নিউজ বিডি

খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ এভারকেয়ার, কান্নায় ভেঙে পড়লেন চিকিৎসক-নার্সরা..

Abdullah Al Mamun avatar   
Abdullah Al Mamun
খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ এভারকেয়ার, কান্নায় ভেঙে পড়লেন চিকিৎসক-নার্সরা..
খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ এভারকেয়ার, কান্নায় ভেঙে পড়লেন চিকিৎসক-নার্সরা..
ছবি: সংগৃহীত
গত ২৩ নভেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে ছুটে যান।..

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। আজ মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের পরিবেশ ভারাক্রান্ত হয়ে ওঠে। দীর্ঘদিন তাঁকে সেবা দেওয়া চিকিৎসক ও নার্সদের অনেককেই এ সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

মৃত্যুশয্যায় পাশে ছিলেন স্বজনরা বেগম খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং দুই মেয়ে জাহিয়া ও জাফিয়া রহমান।

পরিবারের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, তাঁর স্ত্রী কানিজ ফাতেমা, প্রয়াত ভাই সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার এবং মেজ বোন সেলিনা ইসলাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন।

শারীরিক অবস্থার অবনতি ও শেষ মুহূর্ত খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি ও হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত ২৩ নভেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে ছুটে যান।

রাত ২টার পর তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, বেগম জিয়া অত্যন্ত সংকটময় সময় পার করছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন। এর কয়েক ঘণ্টা পরই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ঝড় মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ঝড় ওঠে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা শোক প্রকাশ করে পোস্ট দিচ্ছেন। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা, যারা দীর্ঘদিন তাঁর চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে হাসপাতাল চত্বরে।

نظری یافت نشد


News Card Generator