খালেদা জিয়া আর নেই | আই নিউজ বিডি

খালেদা জিয়া আর নেই

Abdullah Al Mamun avatar   
Abdullah Al Mamun
খালেদা জিয়া আর নেই
খালেদা জিয়া আর নেই
ছবি: সংগৃহীত
শেষ সময়ে পাশে ছিলেন যারা মৃত্যুর সময় হাসপাতালে তার শয্যাপাশে ছিলেন সদ্য দেশে ফেরা তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।..

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মৃত্যুর সংবাদ নিশ্চিতকরণ বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতাসহ একাধিক দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তিনি।

শেষ সময়ে পাশে ছিলেন যারা মৃত্যুর সময় হাসপাতালে তার শয্যাপাশে ছিলেন সদ্য দেশে ফেরা তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার, বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকরাও এসময় উপস্থিত ছিলেন।

জানাজার সময়সূচি মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার সময়সূচি এবং দাফনের বিস্তারিত পরবর্তীতে দলের পক্ষ থেকে জানানো হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হচ্ছে।

Geen reacties gevonden


News Card Generator