সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা জমা দিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা জমা দিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু..

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা জমা দিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু..
সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা জমা দিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু..
ছবি: সংগৃহীত
****

উৎসবমুখর ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছিল প্রার্থী ও সমর্থকদের উপচে পড়া ভিড়।

এদিন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তার পক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের কাছে মনোনয়নপত্রটি হস্তান্তর করেন।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, "আমরা হারানো গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই করছি। একটি সন্ত্রাসমুক্ত, আধুনিক ও উন্নত সিরাজগঞ্জ গঠনই আমার মূল লক্ষ্য।" তিনি আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এদিকে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের ৬টি আসনে লড়াই করার জন্য মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে শেষ দিন পর্যন্ত ৪৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমান মিঞা জানান, উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। সমর্থকদের স্লোগান আর মিছিলে সারাদিনই শহর জুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করে।

没有找到评论


News Card Generator