জোরারগঞ্জে ছাত্রদলের নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জোরারগঞ্জে ছাত্রদলের নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত

Mirsarai Upazila avatar   
Mirsarai Upazila
জোরারগঞ্জে ছাত্রদলের নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত
জোরারগঞ্জে ছাত্রদলের নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
মিরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।..

সোমবার সন্ধ্যায় ইউনিয়নের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন রাজু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ার হাট কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন ফরহাদ, উপজেলা জাসাসের ক্রীড়া সম্পাদক মোতালেব হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ প্রশিক্ষণ সম্পাদক ফিরোজের রহমান শাকিল, সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন, সাহাব উদ্দিন সোহাগ, মিরসরাই কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোরশেদ আলম প্রমুখ।

ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদল সংগ্রাম কমিটির আহ্বায়ক জহির উদ্দিন রিয়াজ, সদস্য সচিব তানিম আহমেদ, যুগ্ম আহ্বায়ক আরিফ, ছাত্রনেতা রিয়াজ ও রেজাউল করিম সুমন।

এছাড়াও ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং তৃণমূল পর্যায়ে ছাত্রদলের ভূমিকা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।

Hiçbir yorum bulunamadı


News Card Generator