সিরাজগঞ্জ-১: দুর্নীতি ও দখলমুক্ত আদর্শ জনপদ গড়ার অঙ্গীকার সাকিব আনোয়ারের.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জ-১: দুর্নীতি ও দখলমুক্ত আদর্শ জনপদ গড়ার অঙ্গীকার সাকিব আনোয়ারের..

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জ-১: দুর্নীতি ও দখলমুক্ত আদর্শ জনপদ গড়ার অঙ্গীকার সাকিব আনোয়ারের..
সিরাজগঞ্জ-১: দুর্নীতি ও দখলমুক্ত আদর্শ জনপদ গড়ার অঙ্গীকার সাকিব আনোয়ারের..
ছবি: সংগৃহীত
****

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসন থেকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী সাকিব আনোয়ার। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীর পক্ষে নাগরিক ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখার আহব্বায়ক নূর হোসেন ও সদস্য সচিব মোখলেছুর রহমান সবুজ এই মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর নিজের ফেসবুক আইডিতে এক আবেগঘন বার্তায় সাকিব আনোয়ার বলেন, গত কয়েক মাস ধরে এলাকার সাধারণ মানুষের যে ভালোবাসা ও অভাবনীয় সাড়া তিনি পেয়েছেন, সেই শক্তিকে পুঁজি করেই তিনি নির্বাচনের মাঠে নেমেছেন। তিনি কাজিপুর উপজেলা এবং সিরাজগঞ্জ সদরের ৪টি ইউনিয়নকে একটি বৈষম্যহীন 'আদর্শ এলাকা' হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

সাকিব আনোয়ার তার ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "দল, মত, ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে সকল ভেদাভেদ ভুলে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।" তিনি আরও যোগ করেন যে, রাজনৈতিক বা ধর্মীয় পরিচয়ের কারণে কারো ওপর জুলুম করা যাবে না এবং অপরাধীর বিচার হলেও সাধারণ মানুষকে কোনোভাবেই হয়রানি করা চলবে না।

নির্বাচনি অঙ্গীকারে এই তরুণ নেতা স্পষ্ট জানিয়ে দেন, তার লক্ষ্য হলো এলাকাকে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও দখলদারিত্ব মুক্ত করা। বিশেষ করে মামলাবাজি বা গ্রেফতারের ভয় দেখিয়ে সাধারণ মানুষের অর্থ-সম্পদ আত্মসাতের সংস্কৃতির ইতি টানার ঘোষণা দেন তিনি।

সিরাজগঞ্জ-১ আসনের ভোটারদের উদ্দেশে সাকিব আনোয়ার বলেন, "নিজেদের অধিকার নিজেদেরকেই আদায় করে নিতে হবে। বাজার, ইউনিয়ন বা উপজেলায় কেউ যদি সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে চায় কিংবা কষ্টের উপার্জিত সম্পদ কেড়ে নিতে চায়, তবে সবাইকে মিলে তা প্রতিহত করতে হবে।"

সিরাজগঞ্জ-১ আসনে সাকিব আনোয়ারের এই 'নাগরিক ঐক্য' কেন্দ্রিক প্রচারণা ও সাধারণ মানুষের অধিকার আদায়ের ডাক নির্বাচনি সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয় ভোটারদের একটি বড় অংশ মনে করছেন, তার এই অবস্থান তরুণ প্রজন্ম এবং শান্তিপ্রিয় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনরায়ের প্রতিফলন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Nessun commento trovato


News Card Generator