দুর্গাপুরে এই প্রথম উদ্বোধন হলো ভিভোর  অফিসিয়াল ব্রান্ডশপ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুর্গাপুরে এই প্রথম উদ্বোধন হলো ভিভোর  অফিসিয়াল ব্রান্ডশপ..

Rajesh Gour avatar   
Rajesh Gour
দুর্গাপুরে এই প্রথম উদ্বোধন হলো ভিভোর  অফিসিয়াল ব্রান্ডশপ..
দুর্গাপুরে এই প্রথম উদ্বোধন হলো ভিভোর  অফিসিয়াল ব্রান্ডশপ..
ছবি: সংগৃহীত
নেত্রকোনার দুগাপুর পৌর শহরের উকিলপাড়া রোডে অবস্থিত এম এম এন্টারপ্রাইজে উদ্বোধন হলো  আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড ভিভো অফিসিয়াল ব্রান্ডশপ। ..

 

 

নেত্রকোনার দুগাপুর পৌর শহরের উকিলপাড়া রোডে অবস্থিত এম এম এন্টারপ্রাইজে উদ্বোধন হলো  আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড ভিভো অফিসিয়াল ব্রান্ডশপ।  সোমবার বিকেলে উৎসব মুখর পরিবেশে ফিতা ও কেক  কেটে ভিভো অফিসিয়াল ব্রান্ডশপটি
উদ্বোধন করা হয়।

উদ্বোধনের সময়  উপস্থিত ছিলেন ভিভো ময়মনসিংহের রিজিওনাল সেলস ম্যানেজার
খন্দকার মুজিব হোসেন, এক্টিভিটি ম্যানেজার
তামিমুল হক অর্পন, এরিয়া সেলস ম্যানেজার;
সুবির চন্দ্র রায়,সিনিয়র সেলস এক্সিকিউটিভ
কংকন তালুকদার,ব্র্যান্ডশপের সিনিয়র এক্সিকিউটিভ, সুবল সরকার, এম এম এন্টারপ্রাইজের  স্বত্বাধিকারী মিজান রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ মাল,  ব্যবসায়ী মোবারক হোসেন সহ
বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনে আসা অতিথিরা বলেন , ভিভোর এই নতুন আউটলেট চালুর মাধ্যমে দুর্গাপুরের মানুষ এখন উন্নত মানের স্মার্টফোন সহজেই পাবেন, যা স্থানীয় বাজারে নতুন মাত্রা যোগ করবে।

এম এম ইন্টারপ্রাইজের স্বত্বাধিকারী  মিজান বলেন, “ভিভো একটি বিশ্বস্ত ব্র্যান্ড। গ্রাহকদের আসল ওয়ারেন্টিযুক্ত মোবাইল এবং মানসম্মত সার্ভিস দেওয়াই আমাদের লক্ষ্য।”

ভিভো কর্তৃপক্ষ জানায়, উদ্বোধনী সপ্তাহে ক্রেতাদের জন্য থাকছে বিশেষ ছাড়, গিফট অফার ও বিক্রয়োত্তর সার্ভিসের নিশ্চয়তা।




















Nessun commento trovato


News Card Generator