রংপুর ৩ আসনে লড়বেন তৃতীয় লিঙ্গের নারী আনোয়ারা | আই নিউজ বিডি

রংপুর

রংপুর ৩ আসনে লড়বেন তৃতীয় লিঙ্গের নারী আনোয়ারা

আসন্ননির্বাচনে রংপুর ল ৩ আসনে জি এম কদেরের বিপক্ষে লড়বেন তৃতীয় লিঙ্গের নারী আনোয়ারা..
Partilhar no Eidok
রংপুর ৩ আসনে লড়বেন তৃতীয় লিঙ্গের নারী আনোয়ারা
Foto: arquivo

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে রংপুর রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তার মাসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা শেষে আনোয়ারা ইসলাম বলেন, ‌‌‘আপনাদের ভালোবাসা ও উৎসাহ পেয়ে আমি রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম এবং আজ জমা দিলাম।

কোনো ক্ষমতার জোরে বা কোনো দলের ছায়ায় নয়, শুধু মানুষের ভালোবাসা, বিশ্বাস ও ন্যায়ের শক্তিকে সঙ্গী করে আমি রাজনীতি করতে এসেছি। আমি সুবিধাভোগী হতে আসিনি, এসেছি মানুষের কথা বলার জন্য, অবহেলিত কণ্ঠের ভাষা হওয়ার জন্য।’

তিনি আরো বলেন, ‘আমার কোনো পিছুটান নেই, কোনো সংসার নেই। তাই পুরোটা সময়, শক্তি ও দায়বদ্ধতা আমি উৎসর্গ করতে চাই রংপুর-৩ আসনের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে।

সব প্রান্তিক ও পিছিয়ে রাখা জনগোষ্ঠীকে প্রান্তিকতা থেকে মুক্তি দেওয়ার এই সংগ্রাম আমার ব্যক্তিগত নয়। এটি একটি মানবিক দায় ও ন্যায়ের আন্দোলন।’

প্রসঙ্গত, আনোয়ারা ইসলাম গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রংপুর বিভাগে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩ হাজার ৩৩৯ ভোট পেয়েছিলেন।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ Notícias do distrito শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 33 Views কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ Notícias do distrito কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 36 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ Notícias do distrito মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 39 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Notícias do distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 62 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Notícias do distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 45 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Notícias do distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Notícias do distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 112 Views