সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি
সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী..
সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী..
ছবি: সংগৃহীত
****

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট সদর উপজেলার ৪৭ নং সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের বারবার নির্বাচিত সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফ ঢালী।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাখালগাছি ইউনিয়ন বিএনপি'র অন্যতম সদস্য ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শেখ হাসান আল মামুন বাপ্পি। অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক তরিকুল মোল্লা'র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্পনা রানী ঘোষ, সহকারী শিক্ষক আনন্দ কুন্ডু, শুক্লা সাহা, আসিফ ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুর আলম, মণি কুন্ডু, প্রসেনজিৎ কুন্ডু"সহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator