পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করেন দেশ বরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন। .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করেন দেশ বরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন। ..

মোঃ আরিফুল ইসলাম avatar   
মোঃ আরিফুল ইসলাম
পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করেন দেশ বরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন। ..
পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করেন দেশ বরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন। ..
ছবি: সংগৃহীত
মোঃ আরিফুল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০,পাবনা-০৩ আসনে (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) জাতীয়তাবাদী দল বিএনপি'র দলীয় মনোনীত প্রার্থী হিসেবে  মনোনয়নপত্র দাখিল করেন কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। 

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা  নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরীর কাছে তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাটমোহর পৌর বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান আরশেদ, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম বকুল, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল হাকিম, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, হাসান জাফির তুহিন এর সহধর্মিনী নিলুফা জাফির। বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু, ভিপি সেলিম রেজা প্রমুখ।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator