নওগাঁ–৩ আসনে বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুলের মনোনয়নপত্র দাখিল | আই নিউজ বিডি

নওগাঁ

নওগাঁ–৩ আসনে বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুলের মনোনয়নপত্র দাখিল

৪৮ নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুল ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন..
Eidok-এ শেয়ার
নওগাঁ–৩ আসনে বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুলের মনোনয়নপত্র দাখিল
ছবি: সংগৃহীত



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৪৮ নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুল ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এদিন নওগাঁ জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিলকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সহ-সভাপতি আতোয়ার রহমান, বদলগাছী উপজেলা মহিলা দলের সম্মানিত সদস্য মনিরা সুলতানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিল শেষে ফজলে হুদা বাবুল বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই তার নির্বাচনে অংশগ্রহণের মূল লক্ষ্য। তিনি নওগাঁ–৩ আসনের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ফজলে হুদা বাবুল একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তারা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ–৩ আসনের জনগণ ধানের শীষ প্রতীকের পক্ষে রায় দিয়ে তাকে বিজয়ী করবেন।


মনোনয়নপত্র দাখিল উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে দলীয় নেতাকর্মীরা প্রার্থীর সঙ্গে মনোনয়ন দাখিল কার্যক্রমে অংশ নেন।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া פוליטיקה নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 43 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের פוליטיקה পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 30 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন פוליטיקה টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 46 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা פוליטיקה গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 51 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল פוליטיקה গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 79 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর פוליטיקה গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 58 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় פוליטיקה জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 89 Views