ভালুকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন মোর্শেদ আলম

ময়মনসিংহ-১১ ভালুকা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম।..
Eidok-এ শেয়ার
ভালুকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন মোর্শেদ আলম
ছবি: সংগৃহীত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
 
মনোনয়ন জমা দেওয়ার পর আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম সাংবাদিকদের বলেন, তিনি বিদ্রোহী প্রার্থী নন। বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিএনপির বিজয় নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমি বিদ্রোহী নই। স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ইনশাআল্লাহ বিএনপির বিজয় নিয়ে আসবো।
 
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ময়মনসিংহ-১১ ভালুকা এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত। এলাকার মানুষের দাবি-দাওয়া ও প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে জনপ্রতিনিধি হিসেবে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
 
মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, ভালুকার সাধারণ মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায় এবং সৎ ও সাহসী নেতৃত্ব প্রত্যাশা করে। তিনি বিশ্বাস করেন, জনগণের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে তিনি সক্ষম হবেন। মানুষের সঙ্গে থেকেই তিনি রাজনীতি করতে চান এবং এলাকার উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
 
তিনি আরও জানান, নির্বাচনী মাঠে তিনি শান্তিপূর্ণ ও ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী। কোনো বিভেদ নয়, বরং ঐক্যের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই তার লক্ষ্য।
 
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় ভালুকা এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
শেষে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি নির্বাচনী লড়াইয়ে এগিয়ে যাবেন।
হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক জেলার খবর মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 13 ভিউ সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ জেলার খবর সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 33 ভিউ আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা জেলার খবর আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 47 ভিউ বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ জেলার খবর বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 ভিউ বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* জেলার খবর বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 92 ভিউ ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী জেলার খবর ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 52 ভিউ জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 55 ভিউ