রিটার্নিং অফিসারের দপ্তরে সৈয়দ মোহাম্মদ  ফয়সলের মনোনয়ন দাখিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রিটার্নিং অফিসারের দপ্তরে সৈয়দ মোহাম্মদ  ফয়সলের মনোনয়ন দাখিল..

Nahid Hasan avatar   
Nahid Hasan
রিটার্নিং অফিসারের দপ্তরে সৈয়দ মোহাম্মদ  ফয়সলের মনোনয়ন দাখিল..
রিটার্নিং অফিসারের দপ্তরে সৈয়দ মোহাম্মদ  ফয়সলের মনোনয়ন দাখিল..
ছবি: সংগৃহীত
****

 


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সৈয়দ মোহাম্মদ ফয়সল।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে মাধবপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, আজীবন মাধবপুর ও চুনারুঘাট এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন বাস্তবায়নে ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দেশ ও জাতির জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনি পরিবেশ চান তাঁরা, যেখানে মানুষ নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে দেশ গণতন্ত্রের পথে আরও এগিয়ে যাবে। জনগণের রায় প্রতিফলিত হলেই রাষ্ট্রে জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ মো. হুমায়ুন, সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফখাত আহমেদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

نظری یافت نشد


News Card Generator