বরিশাল ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু'র মনোনয়নপত্র দাখিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরিশাল ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু'র মনোনয়নপত্র দাখিল..

Anamul Kabir avatar   
Anamul Kabir
বরিশাল ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু'র মনোনয়নপত্র দাখিল..
বরিশাল ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু'র মনোনয়নপত্র দাখিল..
ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের স্বপ্ন সন্ধ্যা নদীর উপর ব্রিজ নির্মাণ করে সন্ধ্যা নদীর পশ্চিম তীরের পাঁচটি ইউনিয়নসহ অন্যান্য মানুষের কষ্ট লাগবে যথাসাধ্য চেষ্টা করবেন..

বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
২৮ ডিসেম্বর(রবিবার) দুপুর ২.০০ টায় তিনি বানারীপাড়া উপজেলা সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমানের নিকট তার মনোনয়নপত্র জমা দেন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলামের উপস্থিতিতে  সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু মনোনয়নপত্র দাখিল করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ শাহে আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, সিনিয়র সহ-সভাপতি মোঃ মনজুর খান, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস সবুর খান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মল্লিক,পৌর বিএনপির সভাপতি শাহ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম, উপজেলা যুবদলের সভাপতি সাব্বির হোসেন সুমন হাওলাদার, পৌর বি এন পির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম রিপন, ফারুক হোসেন মল্লিক, পৌর মহিলা দলের সভানেত্রী নয়ন বেগম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজান ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাংবাদিক সাইদুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি ফখরুল সিদ্দিকী সম্রাট তালুকদার, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ হাওলাদার, সাধারন সম্পাদক সোহাগ হাওলাদার প্রমূখ। এর পূর্বে এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু ২০০৮ ও ২০১৮ সালে এ আসন থেকে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে লড়াই করেছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ  নির্বাচনে তিনি আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার এমপি প্রার্থী মোঃ মনিরুল ইসলাম মনির সাথে ভোটের তুমুল লড়াইয়ে বিজয়ী হবার দ্বারপ্রান্তে পৌছালেও তাকে বিজয়ী ঘোষণা করা হয়নি। ২০১৮ সালে আওয়ামীলীগ সরকারের পাতানো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ কর্তৃক ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচনের দিন তিনি ভোট বর্জন করেছিলেন।এছাড়াও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় তিনি দলের সিদ্ধান্ত মেনে নির্বাচনে অংশগ্রহণ করেননি। এছাড়াও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসেবে আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে তার বিজয় ছিনিয়ে নেয়। নবম জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন পরে তিনি বানারীপাড়ায় আসলে আওয়ামীলীগ কর্তৃক তার গাড়ি বহরে হামলা হয়েছিল এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বানারীপাড়া পৌরসভার বাসস্ট্যান্ডে তিনি ও নেতাকর্মীরা আওয়ামীলীগ কর্তৃক হামলার শিকার হয়েছিলেন। তিনি আওয়ামী লীগের হাতে বিভিন্ন হামলা ও মিথ্যা মামলার শিকার হয়ে গৃহহারা হয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল দুই আসন নিয়ে প্রত্যাশা সম্পর্কে বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহে আলম মিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান উজিরপুর ও বানারীপাড়া উপজেলার গণমানুষের নেতা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু বিগত ১৭ বছর থেকে বিএনপির সাথে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি আরো জানান বিএনপি থেকে বরিশাল-২ আসনে তাকে মনোনীত করায় বানারীপাড়া উপজেলার সকল নেতাকর্মী ও সাধারণ জনগণ আনন্দিত ও উল্লসিত। বানারীপাড়া থেকে রেকর্ড সংখ্যক ভোট তারা এ প্রার্থীকে উপহার দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বানারীপাড়া উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ আহমেদ মৃধার কাছে আসন্ন নির্বাচন নিয়ে প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে কেন্দ্র থেকে বরিশাল-২ আসনের জন্য মনোনীত করায় সঠিক নেতাকে মূল্যায়ন করা হয়েছে। তিনি জানান বানারীপাড়া উপজেলার জনগন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে ধানের শীষ মার্কায় সর্বোচ্চ ভোট উপহার দিবেন। তিনি আরো বলেন সকল নিয়ম নীতি মেনেই নির্বাচনী প্রচার প্রচারণা করে আমরা নেতাকে বিজয়ী করে ঘরে ফিরব।
বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু'র নিকট নির্বাচনের পরে তার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, তার বাড়ি-গাড়ি সবই আছে। জনগণের টাকা মেরে ধনী হওয়ার মত কোন স্বপ্নই তার মধ্যে নেই। তিনি যদি এমপি হতে পারেন তাহলে তিনি জনগণের চাহিদা অনুযায়ী কাজ করবেন। তিনি আরো জানান এমপি হলে বানারীপাড়া উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন সন্ধ্যা নদীর উপর ব্রিজ নির্মাণ করে সন্ধ্যা নদীর পশ্চিম তীরের পাঁচটি ইউনিয়নসহ অন্যান্য উপজেলা থেকে আগত ওই পথ ব্যবহারকারী মানুষের কষ্ট লাগবে যথাসাধ্য চেষ্টা করবেন।এছাড়াও শিক্ষা ও চিকিৎসাখাত সহ বিভিন্ন খাতের উন্নয়নে কাজ করে বানারীপাড়া ও উজিরপুরের মানুষের পাশে থেকে ভূমিকা রাখার কথাও তিনি জানান। তিনি আরো জানান সাধারণ জনগনের পাশে থেকে কাজ করার জন্যই ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছি।

Ingen kommentarer fundet


News Card Generator