ওসমান হাদি হ/ত্যা র মূল আসামিরা দেশ ছেড়ে পালিয়েছেন, স্বীকার করল পুলিশ | আই নিউজ বিডি

ওসমান হাদি হ/ত্যা র মূল আসামিরা দেশ ছেড়ে পালিয়েছেন, স্বীকার করল পুলিশ....

Abdullah Al Mamun avatar   
Abdullah Al Mamun
ওসমান হাদি হ/ত্যা র মূল আসামিরা দেশ ছেড়ে পালিয়েছেন, স্বীকার করল পুলিশ....
ওসমান হাদি হ/ত্যা র মূল আসামিরা দেশ ছেড়ে পালিয়েছেন, স্বীকার করল পুলিশ....
ছবি: সংগৃহীত
এ পর্যন্ত ডিএমপি মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।....

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম।

সীমান্ত দিয়ে পলায়ন ও গ্রেপ্তার ১১ সংবাদ সম্মেলনে ডিএমপি কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। মূল অভিযুক্ত ফয়সাল তার এক সহযোগীসহ ময়মনসিংহের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে গেছেন। তবে এই মামলার তদন্তে বড় অগ্রগতি হয়েছে। এ পর্যন্ত ডিএমপি মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

চার্জশিট ৭-৮ দিনের মধ্যে পুলিশ জানিয়েছে, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আগামী ৭-৮ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হবে। এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে শাহবাগে আন্দোলনকারীদের শান্ত করতে গিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ঘোষণা দিয়েছিলেন যে, আগামী ৭ জানুয়ারির মধ্যেই এই মামলার চার্জশিট দেওয়া হবে।

ডিএমপি কমিশনারের বক্তব্য শনিবার রাতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘‘হাদি হত্যাকাণ্ড রহস্যজনক এবং এর পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। পুলিশ, ডিবি, র‌্যাবসহ সব গোয়েন্দা সংস্থা যৌথভাবে কাজ করছে এবং তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে।’’ তিনি আরও জানান, তদন্তের স্বার্থে এবং অপরাধীরা যাতে সতর্ক না হতে পারে, সে জন্য এখনই সব তথ্য প্রকাশ করা হচ্ছে না।

প্রেক্ষাপট হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের টানা আন্দোলনের মুখে পুলিশের এই ঘোষণা কিছুটা স্বস্তি দিলেও মূল আসামি দেশ ছেড়ে পালানোয় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। আন্দোলনকারীরা জানিয়েছেন, মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

Aucun commentaire trouvé


News Card Generator