শেষ মুহূর্তে বিএনপির প্রার্থী তালিকায় নাটকীয় রদবদল! | আই নিউজ বিডি

শেষ মুহূর্তে বিএনপির প্রার্থী তালিকায় নাটকীয় রদবদল!

Abdullah Al Mamun avatar   
Abdullah Al Mamun
শেষ মুহূর্তে বিএনপির প্রার্থী তালিকায় নাটকীয় রদবদল!
শেষ মুহূর্তে বিএনপির প্রার্থী তালিকায় নাটকীয় রদবদল!
ছবি: সংগৃহীত
দলের নীতিনির্ধারণী মহলে এখন সবচাইতে বড় গুঞ্জন ঢাকা-১৭ আসনে প্রার্থী হতে পারেন স্বয়ং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান!..

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের ঠিক আগমুহূর্তে বিএনপির প্রার্থী তালিকায় এসেছে নাটকীয় সব পরিবর্তন। ২৭২টি আসনে প্রাথমিক মনোনয়ন দিলেও শেষ পর্যন্ত অনেক আসনেই প্রার্থী বদল ও রদবদল করা হয়েছে। দলের নীতিনির্ধারণী মহলে এখন সবচাইতে বড় গুঞ্জন ঢাকা-১৭ আসনে প্রার্থী হতে পারেন স্বয়ং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান!

তারেক রহমান কি ঢাকা-১৭ তে প্রার্থী হচ্ছেন? গুলশানের নিজ বাসভবনের ঠিকানায় তারেক রহমানের ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। বিএনপির একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে বিএনপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি রাজি না হলে ঢাকা-১৭ আসনে তারেক রহমান নিজেই নির্বাচনে লড়তে পারেন। এটি হলে তা হবে এবারের নির্বাচনের সবচেয়ে বড় ‘চমক’।

মিত্রদের সঙ্গে সমঝোতা ও জটিলতা এখন পর্যন্ত ১৩টি আসনে মিত্রদের সঙ্গে বিএনপির সমঝোতা চূড়ান্ত হয়েছে। তবে মিত্রদের ছেড়ে দেওয়া আসনগুলোতে বিএনপির স্থানীয় নেতাদের ‘স্বতন্ত্র’ বা বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণায় বিপাকে পড়েছে হাইকমান্ড।

  • ঝিনাইদহ-২: সদ্য বিএনপিতে যোগ দেওয়া গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন ধানের শীষের মনোনয়ন পেলেও, সেখানে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ।

  • পটুয়াখালী-৩: গণঅধিকার পরিষদের নুরুল হক নুরের আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন আগেই স্বতন্ত্র লড়ার ঘোষণা দিয়ে রেখেছেন।

  • নীলফামারী-১: জোটের প্রার্থীকে মানতে নারাজ স্থানীয় বিএনপি। সেখানে খালেদা জিয়ার ভাগনে শাহরিন ইসলাম চৌধুরীকে প্রার্থী করার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ চলছে।

এনসিপি ও নতুন সমীকরণ বিএনপি শেষ মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র একটি বড় অংশের সঙ্গেও অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছে। সমঝোতা সফল হলে এনসিপির নেতারা দলত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারেন।

চট্টগ্রাম ও যশোরে ব্যাপক রদবদল

  • চট্টগ্রাম: চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনে সাইদ আল নোমান এবং চট্টগ্রাম-১১ আসনে আমির খসরু মাহমুদ চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

  • যশোর: যশোর-১ আসনে মফিকুল হাসান তৃপ্তির বদলে নুরুজ্জামান লিটন, যশোর-৫ আসনে মুফতি রশীদ বিন ওয়াক্কাস এবং যশোর-৬ আসনে ছাত্রদল নেতা শ্রাবণের পরিবর্তে আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ফখরুলের বার্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট জানিয়েছেন, যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তারা ধানের শীষ প্রতীকে এবং জোটের শরিকরা নিজ নিজ প্রতীকে নির্বাচন করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে থাকায় বিদ্রোহী ও জটিলতা নিরসনে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে নীতিনির্ধারকরা আভাস দিয়েছেন।

আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ পর্যন্ত এই রদবদল এবং বিদ্রোহী দমনের কৌশল নির্বাচনে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

Keine Kommentare gefunden


News Card Generator