ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস ও সাধারণ সম্পাদক পারভেজ নির্বাচিত | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস ও সাধারণ সম্পাদক পারভেজ নির্বাচিত

২০২৬-২০২৭ মেয়াদের এই নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. আককাস সিকদার এবং সাধারণ সম্পাদক পদে লটারির মাধ্যমে আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ নির্বাচিত হয়েছেন।..
Eidok-এ শেয়ার
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস ও সাধারণ সম্পাদক পারভেজ নির্বাচিত
ছবি: সংগৃহীত

 

​ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২৫ অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ২০২৬-২০২৭ মেয়াদের এই নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. আককাস সিকদার এবং সাধারণ সম্পাদক পদে লটারির মাধ্যমে আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ নির্বাচিত হয়েছেন।

​শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনকে কেন্দ্র করে জেলার সাংবাদিক মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

​নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে মো. আককাস সিকদারের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একইভাবে দপ্তর সম্পাদক পদে আব্দুল মান্নান তৌহিদ এবং কোষাধ্যক্ষ পদে মো. রাজু খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।

​তবে সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ ও মো. আল-আমিন তালুকদারের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে উভয় প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হয়। পরে নির্বাচন বিধি অনুযায়ী লটারির মাধ্যমে আ.স.ম মাহমুদুর রহমান পারভেজকে বিজয়ী ঘোষণা করা হয়।

​সহ-সভাপতি পদে মো. জিয়াউল হাসান পলাশ ও মাসউদুল আলম নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে অলোক সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজানুর রহমান টিটু এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে জহিরুল ইসলাম জলিল বিজয়ী হয়েছেন।

​নির্বাহী সদস্যের চারটি পদে নির্বাচিত হয়েছেন— এস.এম রেজাউল করিম, আজমীর হোসেন তালুকদার, কে.এম সবুজ ও তরুণ সরকার।

​নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করেন মো. রাশিদুল ইসলাম। ফলাফল ঘোষণার পর তিনি বলেন, “সকল প্রার্থীর আন্তরিক সহযোগিতায় অত্যন্ত সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে আমরা নির্বাচন সম্পন্ন করতে পেরেছি।”

​নবনির্বাচিত এই কমিটি ঝালকাঠির সাংবাদিক সমাজে পেশাগত ঐক্য সমুন্নত রাখা এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাধারণ সদস্যরা।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 56 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 53 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 42 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 61 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 27 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 50 ভিউ