বরগুনায় জাল নোটসহ দু'জন আটক | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় জাল নোটসহ দু'জন আটক

 জেলা প্রতিনিধি,বরগুনা।। 
Eidok-এ শেয়ার
বরগুনায় জাল নোটসহ দু'জন আটক
ছবি: সংগৃহীত
বরগুনায় জাল নোট লেনদেনের অভিযোগে দু'জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এন এস আই)-এর তথ্যের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গাপতলা বাজারে সদর থানার এসআই রাকিবের বিশেষ অভিযানে নাসির উদ্দিন নান্টু ও জসিম উদ্দিন মোক্তারকে ২০ হাজার টাকা মূল্যের জাল নোটসহ গ্রেপ্তার করা হয়। পরে এদের মূল হোতাকে ধরার জন্য অভিযান পরিচালনা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বরগুনা থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ আব্দুল আলীম, জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জাল নোট বহন ও প্রচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত নোট যাচাই-বাছাই শেষে জাল বলে নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় বরগুনা সদর থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক দু'জনকে বরগুনা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন জেলার খবর সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 13 ভিউ জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ জেলার খবর জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ 8 ভিউ গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট জেলার খবর গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট 12 ভিউ ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা জেলার খবর ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা 9 ভিউ ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের জেলার খবর ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের 21 ভিউ পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা জেলার খবর পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 22 ভিউ ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি জেলার খবর ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 72 ভিউ