যশোর-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন ব্রিগেডিয়ার (অব.) মাসুদ আহমেদ | আই নিউজ বিডি

যশোর

যশোর-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন ব্রিগেডিয়ার (অব.) মাসুদ আহমেদ

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি : যশোর-৪ সংসদীয় আসনে জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম মাসুদ আহমেদ। শুক্রবার দলের মহাসচিব শামীম হায়দা..
Eidok-এ শেয়ার
যশোর-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন ব্রিগেডিয়ার (অব.) মাসুদ আহমেদ
ছবি: সংগৃহীত

শোর-৪ সংসদীয় আসনে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম মাসুদ আহমেদ। শুক্রবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। এ সময় যশোর-৪ আসনের প্রার্থী হিসেবে মাসুদ আহমেদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

মাসুদ আহমেদ যশোরের নওয়াপাড়া পৌরসভার সিরাজকাঠি এলাকার সন্তান। তিনি প্রয়াত মকবুল আহমেদ মোল্লার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও সংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা এবং ঢাকাস্থ অভয়নগর সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে টানা ৩৬ বছর সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন মাসুদ আহমেদ। কর্মজীবনে সততা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণের জন্য তিনি একজন দক্ষ ও গ্রহণযোগ্য কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।

শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি চীন থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে পেশাগত দক্ষতা আরও বিকশিত করেন।

জাতীয় পার্টির মনোনয়ন ঘোষণার পর যশোর-৪ আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন এক্সক্লুসিভ ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 54 ভিউ ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু এক্সক্লুসিভ ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 81 ভিউ ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী এক্সক্লুসিভ ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী 86 ভিউ জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা এক্সক্লুসিভ জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা 126 ভিউ ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? এক্সক্লুসিভ ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? 64 ভিউ কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ  ‎ এক্সক্লুসিভ কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ ‎ 121 ভিউ মৃত কর্মীর পরিবারের পাশে রেনাটা: করপোরেট দায়বদ্ধতায় নতুন দৃষ্টান্ত এক্সক্লুসিভ মৃত কর্মীর পরিবারের পাশে রেনাটা: করপোরেট দায়বদ্ধতায় নতুন দৃষ্টান্ত 158 ভিউ